• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পাটগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ষাঁড় গরু জব্দ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 522
ছবির ক্যাপশন : ad728

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি ভারতীয় ষাঁড় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ দহগ্রাম বিওপির একটি নিয়মিত টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ডিএএমপি ৮/২২-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িপাড়া এলাকায় একটি গরুর গাড়িতে করে দুইটি ভারতীয় মাঝারি আকারের ষাঁড় গরু পাটগ্রাম বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

সন্দেহের ভিত্তিতে টহলদল গরুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিরোধ করে এবং গরুগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, গরুগুলো অবৈধ পন্থায় ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে।

পরে বিজিবি গরু দুটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেয়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

...