• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 99
ছবির ক্যাপশন : ad728

আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টারঃ
রংপুরের তারাগঞ্জে কৃষকদের মাঝে সঠিক সময়ে মানসম্মত সার ও বীজ সরবরাহে বাজার দর স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় ও থানার ওসি রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং উপজেলার অনুমোদিত ডিলারবৃন্দ। উপজেলার বর্তমান সার ও বীজের মজুদ, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, উপজেলায় পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে, তাই কৃত্রিম সংকটের কোনো সুযোগ নেই। ​ডিলারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সকল দোকানে হালনাগাদ সার ও বীজের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

...