• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে?


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 80
ছবির ক্যাপশন : ad728

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে আরও পাঁচজন যুক্ত হয়েছেন। পাশাপাশি আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজন পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন দায়িত্ব অনুযায়ী, আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদটি শূন্য হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে।

এদিকে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব বণ্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। শুক্রবার রাতের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

...