নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সিপিবি রংপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।
বৈঠকে উপস্থিত ছিলেন সিপিবি রংপুর জেলা সভাপতি কমরেড শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ রংপুর জেলা সভাপতি শাহীনুর রহমান বাদল, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু এবং সিপিবি রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবার হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কাচারীবাজারে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নেতৃবৃন্দ জানান, উক্ত কর্মসূচিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। বৈঠক থেকে গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।