Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২, ২০২৬

১০০১তম আউটলেটের মাইলফলক ছুঁয়ে ‘স্বপ্ন উৎসব’, সারা দেশে মাসজুড়ে আকর্ষণীয় অফার

১০০১তম আউটলেটের মাইলফলক ছুঁয়ে ‘স্বপ্ন উৎসব’, সারা দেশে মাসজুড়ে আকর্ষণীয় অফার

ঢাকা প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন ১০০১তম আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জন উদযাপন করতে প্রতিষ্ঠানটি শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘স্বপ্ন উৎসব’, যেখানে গ্রাহকদের জন্য থাকছে নানা পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও সাশ্রয়ের সুযোগ।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পথচলায় দেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি ১০০১টি আউটলেটের গৌরবময় অবস্থানে পৌঁছেছে। এই সাফল্যের আনন্দ গ্রাহকদের সঙ্গে ভাগ করে নিতে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে আয়োজন করা হয়েছে ‘স্বপ্ন উৎসব’।

উৎসব উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ অফার ও ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। ফলে দৈনন্দিন বাজারে সাশ্রয়ের পাশাপাশি উন্নত মানের পণ্য কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব স্বপ্ন আউটলেটে সেপ্টেম্বর মাসজুড়ে এই অফার কার্যকর থাকবে। তবে অফার গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত কিছু শর্ত প্রযোজ্য হবে।

স্বপ্নের এই উদ্যোগে ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির আশা, ‘স্বপ্ন উৎসব’ গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলবে।