কৃষকরা যাতে নিরবচ্ছিন্নভাবে ও নিয়ম অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ পীরগঞ্জ উপজেলার বিভিন্ন অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠানে মনিটরিং ও পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট সার ডিলারদের সঙ্গে সার বিতরণ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং ডিলারদের গুদাম সরেজমিনে পরিদর্শন করে সার মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকৃত ডিলার প্রতিষ্ঠান।
১। মেসার্স রানা ট্রেডার্স
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুমোদিত পাইকারি বালাইনাশক ডিলার।
প্রোঃ মোঃ সোহেল রানা
খালাশপীর বাজার পীরগঞ্জ রংপুর।
২। মেসার্স অন্নী ট্রেডার্স
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি মন্ত্রণালয় অনুমোদিত বীজ ও সার ডিলার।
খালাশপীর বাজার পীরগঞ্জ রংপুর।
৩। মেসার্স তৃপ্তি ট্রেডার্স
বিসিআইসি অনুমোদিত সার ডিলার।
প্রোঃ মোঃ মোজাম্মেল হক (দুদু)
বড় আলমপুর পীরগঞ্জ রংপুর।
৪। মেসার্স আব্দুল রহমান
বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
প্রোঃ মোছাঃ ছামিদা পারভীন
৮নং রায়পুর পীরগঞ্জ রংপুর।
এ সময় সংশ্লিষ্ট ডিলারদের সঙ্গে কৃষকদের মাঝে নিরবচ্ছিন্নভাবে কৃষক সার পাচ্ছে কি না তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।