Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

একদিনের সফরে রংপুরে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

একদিনের সফরে রংপুরে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রংপুর, ৩০ আগস্ট: 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি দুই দিনের সরকারি সফরে রংপুর ও দিনাজপুর যাচ্ছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ (৩০ আগস্ট) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে পৌঁছালে মন্ত্রীকে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল ৪টায় পিটিআই রংপুরে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। কর্মশালাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “ফিটিং কর্মসূচি” প্রকল্পের কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

এদিন বিকেলে রংপুর প্রেস ব্রিফিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে রংপুর সার্কিট হাউসে অবস্থান করবেন।