রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আবদুল মাবুদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রংপুর রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (চলতি দায়িত্বে) ও অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহ মমতাজুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) বি. এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইলিয়াছ হোসেন পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. নূরুজ্জামান চৌধূরীসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, পেশাদার ও জনমুখী পুলিশিং নিশ্চিত করা এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, সেবার মান বৃদ্ধি এবং আধুনিক ও মানবিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রংপুর রেঞ্জ পুলিশ কাজ করবে।
এদিকে নতুন দায়িত্ব গ্রহণ করায় রংপুর রেঞ্জের পক্ষ থেকে মোহাম্মদ আবদুল মাবুদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সফল কর্মজীবন ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।