Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরে যুবদলের শুভেচ্ছা মিছিল

রংপুরে যুবদলের শুভেচ্ছা মিছিল

রংপুর প্রতিনিধি:** গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীত হওয়ায় রংপুরে শুভেচ্ছা মিছিল করেছে মহানগর যুবদল।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে রংপুর মহানগর যুবদলের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা অফিস এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠুসহ মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা পালন করবে।