Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

আজ বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পান বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।ভোটের ফল ঘোষণার পর জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ অন্য সংসদ সদস্যরা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।