Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

সংসদ সদস্যের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে জিএম কাদের

সংসদ সদস্যের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে জিএম কাদের

গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশীদ সরকারের অসুস্থ স্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শয্যাপাশে গিয়ে জিএম কাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আব্দুর রশীদ সরকার তাঁর স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, সকলের আন্তরিক দোয়া ও শুভকামনায় তাঁর স্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদী।

পরিবারের পক্ষ থেকেও চিকিৎসাধীন অবস্থায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।