Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরে জমজমাট কবিতা উৎসব

রংপুরে জমজমাট কবিতা উৎসব

কতিপয় কবিতা কর্মী সংগঠনের উদ্যোগে রংপুরে অনুষ্ঠিত হলো জমজমাট কবিতা আয়োজন প্রিয় পদাবলী। বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল স্বরচিত ছড়া ও কবিতা পাঠ আলোচনা এবং গান।

প্রিয় পদাবলী আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কবি এবং অঞ্জলিকা সাহিত্য পত্র সম্পাদক দিলরুবা শাহাদত।

বিশেষ অতিথি ছিলেন কবি তৌহিদা খাতুন, লেখক আজহারুল ইসলাম আল আজাদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কবি মোহাম্মদ আনোয়োরুল ইসলাম, রংপুর সাহিত্য একাডেমীর সভাপতি কবি হাই হাফিজ এবং রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ।

এই আয়োজনে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন বাদল রহমান, নাহিদা ইয়াসমিন, এস এম শহিদুল আলম, ধ্রুবক রাজ, শাহ আলম, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, নুসরাত উপমা, দিনাজী সিরাজ, হায়াত মাহমুদ মানিক, মমিনুল পথিক, মো. আব্দুল কুদ্দুস, মেহজাবিন মিষ্টি, কামরুন লায়লা জেসি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলেট, মোহাম্মদ নূর হোসেন, হাফিজ রেদওয়ান, সেলিনা সাত্তার শেলী, জরিফা সুলতানা, সামিউল হাসান লিটন, ইরশাদ জামিল, জিন্নাতুন নাহার, রুমানা শারমিন, সাঈদ খান, জাকির হোসেন সুজন, শরীফ সুমন, জেনিফার এলি, সৈয়দা কামরুন নাহার লিপি, তৌফিক এলাহী, মাসুম মোরশেদ, প্রমূখ।

অনুষ্ঠানে কবিতা উচ্চারণ এবং আবৃত্তির মাঝে গান গেয়ে শোনান রওশনারা সোহেলী এবং নাইমা নিমো।