Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরে পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

রংপুরে পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে গিয়ে দেড় বছরের মুকিত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের  মইনুল ইসলামের ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের খাওয়া শেষে শিশুটি বাড়ির পাশেই খেলতে যায়। এরপর কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা মনছুর পাটোয়ারী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবেই দুঃখজনক। এমন ঘটনা মেনে নিতে পাছেন না শিশুটির পরিবার ও এলাকার লোকজন।